Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

রেদওয়ান তালুকদারের পাণ্ডুলিপি


ভাবনার চাদর

✍️

ভাবনার চাদরে মোড়া আমার সময়ের সূচনা আর বর্ণনা।

উপসংহার শেষে,

সারমর্ম হাতে ভাবনার চাদর ছুড়ে ফেলে দিয়ে যখনি নীল আকাশে আনন্দে হারিয়ে যাবো,

 

তখনি আমার বয়স বাড়ে!

আনন্দটুকু রয়ে যায় অন্য কারো জন্য।

 

আমি শুধু ভাঙ্গি ফলাই

আর সামনের দিকে হাঁটতে হাঁটতে পিছনে চলে যাই,

অতীতে...

 

ভাবনার বর্তমান চাদর টুকু শুধু আমার!

১০-২০১৭


অভিনয়
✍️

ভালোবাসা আর বাঁশ একসাথে দিতে পারে যারা তাদের ভালোবাসারও কদর হয় দেখি!

ভালোবাসাটা দেখা যায়, বাঁশটা দেখা যায় না!

 

মুখে মিষ্টি কথা বলে

আর মুখোশের বাঁশের কঞ্চি ডোকায় পাশ্চাতে!...

 

মানুষের প্রিয় হওয়াটা খুব সহজ বিষয়,

শুধু অভিনয়টা জানতে হয়!

 

আমি আহাম্মক!

অভিনয় জানি না।

২৯-১০-২০২২

 

ব্যাচেলর

✍️

সারাদিন কা খা খা করে সাদা কাকের মত উড়ে বেড়ানো

দিনশেষে ঘর্মাক্ত বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়া!

বন্ধ চোখে প্রিয়তমার বুক, মুখ, ভাবা

নিষিদ্ধ কিছু অনুভূতি!

 

এবং ব্যাচেলরের বালিশ।

০৯-০৬-২০২২


বিবেক ধর্মগ্রন্থ

✍️

বিবেক নামের ধর্মমন্ত্র!

উজ্জ্বল চকচকে সাদা কালিতে লেখা

তোমার একখানী গ্রন্থ!

 

সরাসরি উপরওয়ালার কাছ থেকে নাজিলকৃত

মুক্তির এ প্রান্ত থেকে ও প্রান্ত!

 

উত্তপ্ত পৃথিবী হয়ে যাবে শান্ত

ডড ডড ডড ডড..দাম মাত্র।

 

প্রাপ্তিস্থল নিজ লাইব্রেরি দোকান

পূর্ণাঙ্গ জীবন বিধান।।

০৮-০৬-২০২২


না পাওয়াই কবিতা
✍️

ভালোবাসা পেলে আর কবিতা লিখি না

না পাওয়াই মোর কবিতা।

 

কখনো বেদনা

কখনো বিদ্রোহ!

 

কাগজ ছিদ্র হয় কলমের বুলেটে

কালো কলঙ্কে ছেয়ে যায় সাদা কাগজ,

 

রাতভর হিজিবিজি বেদনার আঁকিবুকি।

বুক থেকে বলপেন হয়ে

মলাটে..

১৬-০৫-২০১৭


নেশাখোর

✍️

মানুষ জাত নেশাখোর!

প্রতিটা মানুষই কোন না কোন নেশায় নেশাগ্রস্ত!

যুক্তি এবং যৌক্তিকতার চেয়ে মানুষ নেশার ঘোরে থাকতে মজা পায়

এবং সেই নেশার মজাটাই নৈতিক এবং যৌক্তিক ভেবে বসে!

সুযোগ পেলে সেটার সাথে ধর্ম মাখিয়ে নিয়ে

ধরা-ছোয়ার উর্ধ্বের বিষয়ে রূপ দেয়!

 

এর উল্টো বললে মজায় আঘাত পায়,

খ্যাপে!

 

নেশাখোরদের নেশাগ্রস্ততায় মত্ত চারপাশ!

 

আমিও এক নেশাখোর!

কবিতার!

২৯-০৯-২০২২

 

Post a Comment

0 Comments