Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

ভুলে যেতে সাহায্য করিও



কোলাহলের একাকীত্ব

✍️রেদওয়ান তালুকদার


ভিড়ের মাঝেইত একাকীত্ব বেশি!

যেমন শহরের ভিড় কোলাহলে কেউ কারো দিকে ফিরেও তাকায় না!

জমজমাট রাজপথে এক একটা পৃথিবী

যার যার মতো করে ছুঁটে চলছে!...


কেউ কারো দিকে ফিরেও চাহে না!

বিপদেও না আলাপেও না।

তারচেয়ে নির্জনতায় একাকীত্ব কম;

কারো একজনের উপস্থিতিতে অনুভূতি-চোঁখ সজাগ হয়ে তাকায়!


ভিড়েতো ছিঁচকে চোরও ছুরি মেরে পালায়

কোনো পৃথিবীর কিছু আসে যায় না!


আমি এই শহরের কোলাহলে

বড্ড একাকীত্ব ফীল করি।

০৯-০২-২০২৩


ভুলে যেতে সাহায্য করিও

✍️রেদওয়ান তালুকদার


তোমার লাগি করিনা শোক

করিতে চাই না দুঃখ

শুধু হৃদয় মগজে মজিয়াছে যে মসজিদ

তাহারি তাড়নায় প্রার্থনা!

নত হই আনত অবচেতনে!

বেদনায় বাসাই বুক!

ভুলে যেতে চাই সুখ!


তোমার মুখ মনে পড়ে!

অননুমোদিত প্রেম! অনুমতিহীন ভাবনায়!


ভুলে যেতে চাই প্রিয়

ভুলে যেতে সাহায্য করিও।

০৬-০৭-২০২২


তুমি আমার অক্সিজেন

✍️রেদওয়ান তালুকদার


তুমি আমার অক্সিজেন,

আমি তোমায় বক্ষে রোপণ করতে চাই একটা সবুজ বৃক্ষ হিসেবে


আমার জীবন প্রকৃতির নীলে তুমি বাতাস ছড়াবে হিমেল

সতেজ করবে মরু সবুজ বিকেল

শুষ্কতা পূর্ণ করবে রসে!..


বৃক্ষ হয়ে ফুল দেবে, ফল দেবে

সুরভী ছড়াবে জীবনে।।


বৈশ্বিক উষ্ণতায় আমার পৃথিবীর বরফ গলছে

বিরহের নিঃশ্বাসে কার্বনডাইঅক্সাইড চলছে


আমার জীবন-প্রকৃতিকে বাচাও

তুমি আমার অক্সিজেন হও!

আমি তোমায় বক্ষে রোপন করেছি একটি সবুজ বৃক্ষ হিসেবে;


তোমার সবুজ ছায়ায় সূর্যের অতিবেগুনী রশ্মি থামুক

আমার জ্বলশে যাওয়া বুকে আমার শিশিরের শব্দ নামুক!


তুমি আমার অক্সিজেন হও

নিঃশ্বাসের বিষে বিষাক্ত পৃথিবী আমার বেচে ফিরুক।

১১-১২-২০২২


সাম্য কাম্য

✍️রেদওয়ান তালুকদার


নারী তুমি রূপের গৌরবে আত্মহারা

নরপ্রান তোমার জন্য পাগল পাড়া।


দিন শেষে তোমার সুন্দর মুখের সেলফীতে লাইক কমেন্টের বিড়।

জাস্ট ওয়াউ!...


অন্য দিকে ফেসবুকের গোপন দুনিয়ায় চলে প্রতিক্ষার প্রহর...

এডিট করা ফটোর ঠিক নিচের লাইক পয়েন্টে।


বেলা শেষ,

মন্তব্যের ডালাটা খালি হলেও

পছন্দের তালিকায় ১০টি ভোট,

পাঁচ তোমার কর্ম ফলের

আর পাঁচটি হয়ত সিমপেথীর...


তোমার কোন পাপ নেই

তুমি হয়ত বর্ণবাদের শিকার!

মিসেস সৌন্দর্য তোমাকে ছাড় দিয়েছেন!!


যদিও এতে তোমার সতেজ দেহের মাঝে লুকিয়ে থাকা হৃদয়ে দুঃখ পুষতে পারো,

পুষতে পারো দূর্বলতাও!


কিন্ত যুগ যুগে যুগান্তরীরা সাম্য প্রতিষ্ঠা করেছে রাষ্ট্র থেকে রাষ্ট্রে...

আজ তুমি দূর্বল নও!


তোমার ভেতরে কাজ করে

চাঁপা কিছু তেজ আর ক্ষোভ।


ঈশ্বরের প্রতি মোটেও নয়!

কারন বিগ ব্যাং এর অপর

নামইত বিশৃঙ্খলা!

শৃঙ্খলার দায়বার মানুষের...।


এখানে রাষ্ট্র তোমায় সম মূল্য দিলেও

সমাজ তথা মানুষের মনসমাজে

তুমি বহমান বৈষম্যের শিকার!


তোমায় বড় হতে হয় কর্ম দিয়ে

মেধা দিয়ে হৃদয় স্পর্শ করতে হয় মানুষের...!


এ জন্যই বোধয় জনৈক জনাব বলেছিলেন

"সুন্দরী নারীরা বেশি বোকা হয়"।

২৭-০৪-২০১৬



Post a Comment

1 Comments