অদ্য ২২ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় কেএমপি'র উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা এলাকায় নগরবাসীর সাথে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়!
উক্ত বৈঠক সমূহে মাদকের কুফল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয়, মহল্লা পুলিশিং কমিটির কার্যক্রম, এলাকায় চুরি, ছিনতাই রোধে করণীয়, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ, তথা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বিরত রাখতে এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করার উপর আলোচনা করা হয়।
উপরোক্ত উঠান বৈঠক সমূহে এডিসি(নর্থ) জনাব জাকিয়া সুলতানা, এসি (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম, এসি (খালিশপুর জোন) জনাব গোপি কিশোর রায় এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন

0 Comments