Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

দুর্গাপুর প্রতিভা কোচিং হোমে এইচ.এস.সি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ডেক্স নিউজঃ

 অত্যন্ত আনন্দ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপুর প্রতিভা কোচিং হোম-এর এবারের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মাসুম বিল্লাহ অভি-এর পরিচালনায় এবারের ব্যাচের মোট ৫০ জন বিদায়ী শিক্ষার্থীকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এমদাদুল হাসান, শান্ত দে এবং জাহিদ হাসান।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও নৈতিকতা বজায় রেখে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments