Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

ঝালকাঠিতে হিফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

মাহবুব হাসান খানঃ




ঝালকাঠির নেছারাবাদ এলাকার একটি হিফজখানা থেকে বের হয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে তারা নেছারাবাদ হিফজ বিভাগের আবাসিক ভবন থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ দুই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ এলাকায় অবস্থিত এনএস কামিল মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র। নির্ধারিত সময়ে তারা বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীদের একজন জুনায়েত মোহাম্মদ রিসান (১৩)। তার পিতা মো. সবুর মৃধা এবং মাতা রনি সুবর্না আক্তার। রিসানের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং চুল ছোট ও কালো। পরিবারের দাবি, সে মানসিকভাবে কিছুটা অসুস্থ।

এ ঘটনায় রিসানের মা রনি সুবর্না আক্তার ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৪৬৮। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন সকাল ১১টার দিকে নেছারাবাদ এলাকা থেকে তার ছেলে নিখোঁজ হয়।

নিখোঁজের পর থেকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্বজনদের দাবি, সন্তানদের দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। যদি কোনো ব্যক্তি নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৩২৫-২৯২২৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Post a Comment

0 Comments