মাহবুব হাসানঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে তাসরিফ ফরাজি নামে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
তাসরিফ ওই গ্রামের হেলাল ফরাজির ছোট ছেলে। পরিবারের অগোচরে দুপুরে বাড়ির পেছনের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু তাসরিফের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।

0 Comments