ডেক্স নিউজঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করেছে মঠবাড়িয়ার দাউদখালি ইউনিয়ন বিএনপি।
আজ শুক্রবার সন্ধ্যায় দাউদখালির নতুনবাজার বিএনপি অফিসে এ মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য, দাউদখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান তালুকদার, যুব নেতা রেদওয়ান তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা খোকন তালুকদার সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।
দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের আগে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীদের বিএনপি অফিসের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান মনোযোগ সহকারে উপভোগ করতে দেখা যায় এবং আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
উল্লেখ্য সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে তিনি মন্ত্রীপরিষদ ও দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেন।



0 Comments