Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার



​রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮৮৭.৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে গোদাগাড়ী মডেল থানাধীন হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

​র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী রাস্তার পদ্মার চর এলাকায় অবস্থান করছে।

​উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১২:৩০ ঘটিকায় র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা সর্বমোট ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত হেরোইন সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও মাদক নির্মূলে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments