Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

খাবারের আয়োজন করলো ফারুকী ফাউন্ডেশন


ডেক্স নিউজঃ


আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ার দাউদখালির মধ্য দেবত্র এন ইসলাম দাখিল মাদ্রাসায় ফারুকী ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরষ্কের একটি সংস্থার সহযোগীতায় শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে দেবত্র এন ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পার্শ্ববর্তী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ।


খাবারের অনুষ্ঠানটি পরিচালনা করেন মধ্য দেবত্র এন ইসলাম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা জিয়াউল হক ফারুকী।


অনুষ্ঠান শেষে মাওলানা ফারুকী জানান, "সুষ্ঠুভাবে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সবাই খানায় খুঁশি হয়েছে, আল্লার দরবারে শুকরিয়া জানাই"





 

Post a Comment

0 Comments